হোমনায় উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২২ আগস্ট ২০২৬ তারিখে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেমের স্বাক্ষরে পৃথক তালিকায় এ দুই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, হোমনা উপজেলা বিএনপির ১৬০ সদস্যের কমিটিতে মো. মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি, মো. জাকির হাসান সিনিয়র সহসভাপতি এবং মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল) সাধারণ সম্পাদক হয়েছেন।

অন্যদিকে, ১৬৩ সদস্যের হোমনা পৌর বিএনপির কমিটিতে মো. সানাউল্লাহ সরকার সভাপতি, মো. আব্দুল লতিফ সিনিয়র সহসভাপতি এবং মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন। পাশাপাশি ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার মধ্য দিয়ে হোমনায় বিএনপির উপজেলা ও পৌর পর্যায়ের সাংগঠনিক কাঠামো পূর্ণতা পেল।

নবগঠিত কমিটির নেতারা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।