এসএসসিতে জিপিএ-৫ পেলেন ফাইজা আক্তার ঋতু
হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনার ঐতিহ্যবাহী খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী ফাইজা আক্তার ঋতু।
ফাইজা আক্তার ঋতু আমিরুল ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক মিয়া ও শাহানাজ পারভিন দম্পতির দ্বিতীয় মেয়ে। তার এই অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ফাইজা আক্তার ঋতুর এই সাফল্যের পেছনে রয়েছে তার অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ ও সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তার এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।