হোমনা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক জয়নাল আবেদীন আর নেই
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক জয়নাল আবেদীন আর নেই। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জয়নাল আবেদীন স্যার ছিলেন একজন পরহেজগার, সৎ ও অমায়িক মানুষ। শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি ছিলেন আমার সরাসরি শিক্ষক। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর স্নেহ, আন্তরিকতা ও মানবিক গুণাবলি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
আল্লাহ তাআলা আমার প্রিয় শিক্ষক জয়নাল আবেদীন স্যারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।