জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহিউদ্দিনকে মহিলা দলের শুভেচ্ছা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হোমনা উপজেলা মহিলা দল।
রবিবার (২৭ জুলাই) হোমনা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান।