হোমনায় ‘কৃষক কার্ড’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ‘কৃষক কার্ড (Farmers Card)’ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬জুলাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার যৌথ বাস্তবায়নে আয়োজিত এ সভায় কৃষকদের জন্য চালু হতে যাওয়া কৃষক কার্ডের উদ্দেশ্য, সুবিধা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সভাপতিত্ব করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
এ সময় স্বাগত বক্তব্য দেন হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।
সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, হোমনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হক সরকার এবং হোমনা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে। এর ফলে কৃষকদের সরকারি ভর্তুকি, কৃষি উপকরণ, প্রণোদনা ও অন্যান্য কৃষিসেবা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কৃষি খাতের ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার হবে এবং সরকারি সহায়তা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানের শেষে কৃষক কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।