হোমনায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, হোমনার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে,
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল আলম, হোমনা এনসিপির প্রধান সমন্বয়ক রাজু আহমেদ, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. সাইদুল হাসান, হোমনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হক সরকার এবং হোমনা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবুল কালাম আজাদ।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীরা।