গোপালগঞ্জে থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহে উদ্ধার
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মধুমতি নদীর তীরে এই লাশ দেখে ঐ এলাকার বাসিন্দারা থানায় খবর দিলে গোপালগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়,পরে লোহাগাড়ায় নড়াইলে নৌপুলিশ খবর দিলে, নৌপুলিশ একটি টিম এসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মধুমতি নদীতে ভেসে আসা অজ্ঞাত একটি মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে পারেনি নৌপুলিশ।
গতকাল শনিবার (১১ জুলাই ২০২৬ইং) তারিখে অনুমান ১৩:৪০ মিনিটের সময় গোপালপগঞ্জ সদর থানাধীন হরিদাশপুর গ্রাম এলাকার মধুমতি নদীতে সম্পুর্ন উলঙ্গ একটি মৃতদেহ ভেসে আছে। গ্ৰামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৌ পুলিশের একটি চৌকস টিম। উপস্থিত লোকজন তাৎক্ষণিক লাশটি দেখে কেউ পরিচয় সনাক্ত করতে পারেনি। এলাকাবাসীর উপস্থিতে লাশের সুরোতহাল রিপোর্ট প্রস্তুত করে নৌপুলিশ পাশাপাশি মৃতদেহের পোষ্টমর্টেম করার উদ্দেশ্যে গোপালগঞ্জ সদরহাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। যার নম্বর- ৪০. তারিখ-{১১/০৭/২০২৬ ইং}> পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের এক কর্মকর্তা।