দুই মাদক ব্যবসায়ীক নারী ব্রাহ্মণবাড়িয়া ১০ কেজি গাজা সহ আটক

মস্ত মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ১টি অ্যানড্রয়েড ফোনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে ১১:৩০টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উড়শিউড়া ৩৩/১১ কেভি পাওয়ার স্টেশনের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
নাসিমা বেগম (৪০): স্বামী- মৃত সামছুল আলম, সাং- মেরাসানি (ইউপি অফিসের উত্তর পার্শ্বে), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
তাসলিমা (৩৫): স্বামী- মো: ওয়াসিম, সাং- সিঙ্গারবিল (সিঙ্গারবিল বাজারের উত্তর পার্শ্বে), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি আভিযানিক দল উড়শিউড়া পাওয়ার স্টেশনের সামনে ওত পেতে থাকে। সন্দেহভাজন দুই নারী ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে।