গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

এস.এম.লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন”

আজ ০৬ জুলাই ২০২৬ সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জ-এর আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জের সম্মেলন কক্ষে জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ-এর সভাপতিত্বে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

এসময় গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।