ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা কর্তৃক দাঙ্গা দমন ও দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান

মস্ত মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

রবিবার ৫ জুলাই ০৭/২০২৬ বিকাল ৪.০০ ঘটিকায় সরাইল থানা পুলিশের টিম সরাইল থানাধীন কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে দাঙ্গা দমন ও দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় ১ টি রাম দা, ২ টি টেঁটা, ১ টি সূঁচালো লোহার রড, বিভিন্ন সাইজের ১০০/১৫০ টি সূঁচালো বাঁশের ফলা উদ্ধার করা হয়।

এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।