হোমনায় অস্ত্রধারী ১০ মামলার আসামি ডাকাত চঞ্চল গ্রেফতার

মোঃ আবুল কালাম আজাদ, হোমনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।

কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের অভিযানে অস্ত্রধারী ডাকাত চঞ্চলকে গ্রেফতার করা হয়েছে।

হোমনা থানার মামলা নং-১৯, তারিখ ২৬ জুন ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডের একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চঞ্চল (পিতা: ছোট্ট মিয়া) হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ২০২৬ ইং তারিখে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরদিন ২৮ জুন ২০২৬ ইং তারিখে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এছাড়াও, তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

হোমনা থানা পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।