আখাউড়ায় জামাতের মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

মাস্তু মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী ও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন জামে মসজিদের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহরের আদর আলি কমপ্লেক্সে মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এর আগে স্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের নেতারা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর জামাতের আমীর মুরশিদ মিয়া, আলাউদ্দিন মাস্টার, মাও: সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ শেখ আনোয়ার, রফিকুল ইসলাম রতন প্রমুখ।
বক্তারা বলেন, ভা ষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে তরুণদের ভূমিকা ছিল অগ্রণী। সেই যুবসমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করার অপচেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
তাদের দাবি, শুধুমাত্র মাদকসেবী বা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। দেশে যেসব সীমান্ত ও রুট দিয়ে মাদক প্রবেশ করছে, সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে মাদক চোরাচালানকারী ও এর সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।