পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা প্রতিনিধি:
ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে তিনি পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।