জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
মো: জামিয়ার রহমান
নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (৩রা মে) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
সভায় বক্তারা মুক্ত সাংবাদিকতার গুরুত্ব ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষ আলোকপাত করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
শাহজাহান কবির লেলিন, সাধারণ সম্পাদক, জলঢাকা প্রেসক্লাব।
আবেদ আলী, সহ-সাধারণ সম্পাদক ও হাসান সিদ্দিকী, দপ্তর সম্পাদক, জলঢাকা প্রেসক্লাব।
আল আমিন, সভাপতি ও মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, জলঢাকা উপজেলা শাখা।
এন আই মানিক, সভাপতি ও তহমিদার রহমান মিলন, সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটি।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে জলঢাকা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক সোসাইটি ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।