দুঃখী মানুষের আশ্রয়স্থল: সৎ নেতৃত্বের প্রতীক হাফিজুর রহমান মোল্লা কচি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
মস্ত মিয়া
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে হাফিজুর রহমান মোল্লা কচি নিজেকে সাধারণ মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য তিনি ছিলেন এক নির্ভরতার নাম। মেয়র থাকাকালীন সময় তার কার্যালয় ছিল যেন দুঃখ-কষ্টে জর্জরিত মানুষের একমাত্র আশ্রয়স্থল। প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ তার কাছে ভিড় করতেন, নিজেদের সুখ-দুঃখের কথা জানাতেন, আর তিনি মনোযোগ দিয়ে সেসব শুনে সাধ্যের মধ্যে সমাধানের চেষ্টা করতেন।
স্থানীয়দের মতে, তিনি শুধু একজন প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি নন, বরং একজন মানবিক নেতা—যিনি মানুষের পাশে দাঁড়ানোকে নিজের কর্তব্য হিসেবে দেখতেন। তার এই মানবিক গুণাবলী তাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন খাঁটি নেতায় পরিণত করেছে।
২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার সময়, যা ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিত, দেশের অনেক জনপ্রতিনিধি যখন বিভিন্ন অভিযোগে গ্রেফতার হন, তখনও হাফিজুর রহমান মোল্লা কচির বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হয়নি। এ ঘটনাও তার সততা ও স্বচ্ছ ভাবমূর্তির প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
এলাকার জনগণ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, এমন সৎ ও মানবিক নেতৃত্ব সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। তারা আশা করেন, ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন।