মাদক জাতিকে ধ্বংস করে— এমপি সেলিম ভুঁইয়া
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেছেন, মাদক সেবন শুধু অপরাধ নয়, এটি জাতিকে ধ্বংস করার একটি হাতিয়ার। মঙ্গলবার (২১ এপ্রিল) নিলখী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা সাবেক ইউপি চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ, নিলখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন সৈকতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতুবৃন্দ এতে বক্তব্য রাখেন।