হোমনায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক জিআর মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হোমনা থানার এএসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং ১৫১/২০-এর ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেহেদী হাসান হৃদয়কে গ্রেফতার করেন। তিনি উপজেলার ফকিরপাড়ার আব্দুর রব মিয়ার ছেলে।
এছাড়া একই অভিযানে জিআর মামলা নং ৭৪/২২-এর ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ইউনুস সরকারকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ডুমুরিয়া (সরকার বাড়ি) গ্রামের মহসিন সরকারের ছেলে।
হোমনা থানা অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া বলেন, “সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।