হোমনায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও মাহবুবুর রহমান হুজুরের বিদায়
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বিদায়ী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান হুজুরের সম্মাননা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ ইয়া মুছা।
মাদ্রাসার সুপার আলহাজ্ব মো: আব্দুস ছাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পীরে তরিকত খন্দকার মহিউদ্দিন সুফী শামী (মহিষমারি দরবার শরীফ) তিনি শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হোমনা শাখার ম্যানেজার সাজ্জাদ হোসাইন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য অহিদুজ্জামান মোল্লা, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মোখলেছুর রহমান বাবু ও অভিভাবক সদস্য হাফেজ আব্দুস সালাম এবং মোঃ শফিক রানা।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারি মৌলভী মোহাম্মদ আল-আমিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় পরীক্ষার্থী মোঃ সাকিব হোসেন এবং সকল শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য দেয় নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মনির হোসেন।
সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুল হক বাবরকান্দি আলিম মাদরাসা, মো: আ: হামিদ সরকার (অভিভাবক সদস্য) এবং সুমি আক্তার (মহিলা অভিভাবক সদস্য) উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সাইজউদ্দিন সাজু প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক মাহবুবুর রহমান হুজুরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।