ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার আসামি ওলামা লীগের সভাপতি তাহের কাজী গ্রেপ্তার!

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ওলামা লীগের সভাপতি আবু তাহের (৫০) কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।

পুলিশ জানায়, আদালতে দায়ের করা একটি ধর্ষণ মামলায় আবু তাহেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে শনিবার রাতে উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, আবু তাহের শুধু ওলামা লীগের সভাপতি নন, তিনি উপজেলা নিকাহ রেজিস্টার কাজী সমিতির সাধারণ সম্পাদকও।

ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আবু তাহের কাজী বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।