কসবা থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ গ্রেফতার ২, উদ্ধার ৪ কেজি গাঁজা
মস্ত মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া, ১৮ মার্চ ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা থেকে আল আমিন ও তার সহযোগী ধনু মিয়াকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আল আমিন (৪৮) ও মোঃ ধনু মিয়া (৫৭)। তাদের বাড়ি নরসিংদী জেলার সদর থানার বিলাসদী এলাকায়।
এ ঘটনায় কসবা থানা-এ একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।