দেশব্যাপী নদী-নালা-খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক:
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুর জেলার কাহারোল উপজেলা-এর বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খালের পাড়ে বেশ কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।
পরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ শেষে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে যোগ দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।