হোমনায় নছিমন গাছের সাথে ধাক্কা: কোকাকোলা কোম্পানির সেলসম্যান নিহত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কোম্পানির সেলসম্যান নিহত হয়েছেন।
নিহত মো. শাকিল দড়িচর গুচ্ছ গ্রামের খালেক মিয়ার ছেলে এবং বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা।
তিনি কোকাকোলা কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শাকিল কোম্পানির কাজে বাসা থেকে বের হয়ে নছিমনে করে দড়িচর থেকে দৌলতপুর এলাকায় যান। পথিমধ্যে দৌলতপুর গ্রামের বাঘা বাড়ির সংলগ্ন স্থানে নছিমনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে নছিমনে থাকা সেলসম্যান শাকিল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।