আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ ইয়াবা সহ ১ জন গ্রেফতার।

মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ

তারিখ ২৪/২/২০২৬ রাত সময় ১০:১৫ ঘটিকা
আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপির আজমপুর রোড রামধননগর রেল ক্রসিং এর উত্তর পার্শ্বে জনৈক শওকত আলমের প্রঃ নিক্কনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর।

অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ জাহেদুল কাদের ও সঙ্গীয় ফোর্স সহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ রাধানগর সাকিনে রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সফর মিয়া(৩৫), পিতা- মৃত সৈয়দ হোসেন প্রঃ আঃ মান্নান, মাতা- সালমা বেগম, সাং- আহমোদাবাদ আখাউড়া দক্ষিন, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উদ্ধার- ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট।

আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ মোঃ সফর মিয়া(৩৫), পিতা- মৃত সৈয়দ হোসেন প্রঃ আঃ মান্নান, মাতা- সালমা বেগম, সাং- আহমোদাবাদ আখাউড়া দক্ষিন, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।