শ্যামনগর জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের SP-D প্রোগ্রামের আওতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকরা, উপজেলা কৃষি অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার অংশগ্রহণ করেন।দিবসটি উপলক্ষে সকালে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য সম্পর্কিত বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। পরে বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার বলেন, নিরাপদ খাদ্য মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের মাধ্যমে নানা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। খাদ্য গ্রহণের আগে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তার বক্তৃতায় বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে ভেজাল রোধে সবাইকে সচেতন হতে হবে।
এনজিএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব আমিনুর রহমান বলেন, শিশুদেরকে এখন থেকেই নিরাপদ খাদ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এনজিএফ এর কৃষি কর্মকর্তা রাজ মিত্র তার বক্তৃতায় বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে শিশুদেরকে বাসায় মায়ের তৈরি খাবারের উপর গুরুত্বরোপ করেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।