হোমনায় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সহযোগিতায় কুমিল্লার হোমনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আজ শনিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্প পরিচালিত হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম সাকিল, ভাইস চেয়ারম্যান বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক ডা. বিদ্যুৎ, পিজি হাসপাতালের উপপরিচালক ডা. নাসের, কুমিল্লা হাসপাতালের ডা. তারেক, ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা.বাসেদুর রহমান সোহেল, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুনুর রশীদ নোমান প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।