আজাদ নিউজ ২৪ এর সৌদি আরব প্রতিনিধির বড় ভাই হাজী আব্দুর রাজ্জাক আর নেই।
নিজস্ব প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানাগর গ্রামের নিবাসী হাজী আব্দুর রাজ্জাক রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ১১জানুয়ারি দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুনো কীর্তি ও সমাজ সেবামূলক স্মৃতি রেখে গেছেন। ধর্মীয় ও রাজনীতিতে তার বিশেষ অবদান ছিল। বাংলাদেশ চরমোনাই মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন তিনি।
মৃত্যুকালে পরিবারের সদস্য তার ১ স্ত্রী, ৩ পুত্র সন্তান ও ১ মেয়ে রেখে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামাজে জানাজা আজ ১২জানুয়ারি বাদ আসর রাধানগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ও সান্ত্বনা এবং সমবেদনা জানাচ্ছি ।