জানাজার নামাজে যাওয়ার পথে লোহাগাড়ায় এক বাইকারের মৃত্যু

নুরুল আমিন লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক
মালবোঝাই ট্রলির ধাক্কায় রেজাউল করিম (৪৫) নামে এক বাইকারের মৃত্যুহয়েছে বলে খবর পাওয়া গেছে।ওই ব্যক্তি চকরিয়ায় এক আত্মীয়ের জানাজার নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন।

(৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে লোহাগাড়ার পদুয়ার সিকদার দিঘীরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়ার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।জানা গেছে সেই দুই কন্যা সন্তানের পিতা।

রেজাউলের ছোট ভাই মোহাম্মদ হোসেন জানান, সকালে তারা তিন ভাই সাতকানিয়া থেকে মোটরসাইকেলে এক স্বজনের জানাজায় চকরিয়ার যাচ্ছিলেন। পদুয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রলির ধাক্কায় রেজাউল করিম সড়কে ছিটকে পড়েলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

খবর পেয়ে দ্রুত লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়,এবং পড়ে থাকা রেজাউলের লাশ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বে রেজাউলের মৃত্যু হয়।এদিকে দোহাজারী
হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনা কারীমুল ট্রলিটি আটক রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে দুর্ঘটনা কবলিত আইনে যা ব্যবস্থা নেওয়া দরকার সেভাবেই ব্যবস্থা নেবেন বলেন তিনি।