হোমনায় শীতার্তদের পাশে মানবিক ইউএনও মো. শহিদুল ইসলাম

মোঃ আবুল কালাম আজাদ :

কুমিল্লার হোমনায় মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রশাসনের মানবিক ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

শীতের রাতে ঘন কুয়াশা উপেক্ষা করে শহরের অলিগলি, বাজারের ফুটপাত ও সেতুর নিচে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণমন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ৬০টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ২ হাজার ১৮টি কম্বল বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, ইউএনওর এই মানবিক উদ্যোগে সর্বত্র প্রশংসা পাচ্ছে। তারা বলেন, তিনি শুধু একজন কর্মকর্তা নন, একজন প্রকৃত মানবিক মানুষ।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, হোমনা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, মো. মোশারফ হোসেন, মো. সাইদুল ইসলাম ও ইকবাল হোসেন।

ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বেড়েছে। সরকারিভাবে বিতরণ করা শীতবস্ত্র চাহিদার তুলনায় কম হওয়ায় সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান