হোমনায় অসহায় মানুষের পাশে ফ্রি চিকিৎসা সেবায় ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশন
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ ফ্রি মাসিক মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা এবং বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) মাথাভাঙ্গা সাদ্দাম বাজার দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ রোগ, ডায়াবেটিস ও চক্ষু সমস্যায় আক্রান্ত শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কামরূজ্জামান-এর পরিচালনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ রেজাউল করিম (এমবিবিএস/এমডি), স্পেশালিস্ট ইন জেনারেল মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট।
চক্ষু চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন ডা. মোঃ আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার—আরজিআইএল (Reading Glasses for Improved Livelihoods), হোমনা (ব্রাঞ্চ কোড-১২৬), সাজেদা ফাউন্ডেশন।
কর্মসূচিতে অর্থায়ন করেন মোঃ রফিকুল ইসলাম, ওমান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর। তিনি দীর্ঘদিন ধরে এ এলাকায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং নানা মানবিক কাজে নিজেকে নিবেদিত রেখে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লা এবং হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ শরীফ মোল্লা।
বক্তারা বলেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত কার্যকর মানবিক উদ্যোগ। নিয়মিত এমন কর্মসূচি চালু থাকলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হবে এবং জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দীন ইসলাম রাজু, মোঃ খালিদ মেম্বারসহ এলাকার স্বেচ্ছাসেবক বৃন্দ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।