হোমনায় সুশৃঙ্খল পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় শান্ত, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দুটি কেন্দ্রে ২৮ ডিসেম্বর একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অষ্টম শ্রেণির মোট পরীক্ষার্থী ছিল ৪৭১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪৩৪ জন এবং অনুপস্থিত ছিল ৩৭ জন। বালক পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল ১৮১ জন এবং অনুপস্থিত ১০ জন। বালিকা পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল ২৫৩ জন এবং অনুপস্থিত ছিল ২৭ জন।

অপরদিকে, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দাখিল ৮ম শ্রেণিতে মোট পরীক্ষার্থী ছিল ৬৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৬১ জন—যার মধ্যে বালক ১৬ জন ও বালিকা ৪৫ জন। অনুপস্থিত ছিল ৭ জন—এর মধ্যে বালক ৪ জন ও বালিকা ৩ জন।

ইবতেদায়ী ৫ম শ্রেণিতে মোট পরীক্ষার্থী ছিল ৭০ জন। উপস্থিত ছিল ৬৮ জন—এর মধ্যে বালক ২৫ জন ও বালিকা ৪৩ জন। অনুপস্থিত ছিল ২ জন, যার মধ্যে কোনো বালক অনুপস্থিত না থাকলেও ২ জন বালিকা পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা, দায়িত্বশীল কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সক্রিয় তদারকি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এতে তারা সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন।