আদিতমারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে

মোঃ গোলাপ মিয়া

লালমনিরহাট ২ সংসদীয় আসনে নির্বাচনীয় পর্যবেক্ষণে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । আদিতমারী উপজেলা নিবার্হী অফিসার রিটার্নিং কর্মকর্তা বিধান কান্তি হালদারের নির্দেশনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা খাতুন ৮ টি ইউনিয়নে প্রতিটি গ্রামগঞ্জে হাটবাজার সহ এলাকায় সচেতনামূলক ও প্রার্থীদের বিধিমালার সার্বিকভাবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইতিমধ্যেই লালমনিরহাট ২ সংসদীয় আসনে মাঠ পর্যায়ে ম্যজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত দিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মোঃ গোলাপ মিয়া
লালমনিরহাট মোবাইল নং 01719402435