ঐশী বাংলার ৪র্থ বর্ষপূর্তি ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন!

ঢাকা প্রতিনিধি :

সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা-এর চতুর্থ বর্ষপূর্তি ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও গুণিজন সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঐশী বাংলা পরিবারের আয়োজেনে রাজধানীর বিএমআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ

উদ্বোধন করেন ডা. লকিয়ত উল্ল্যা, ব্যবস্থাপনা পরিচালক, বায়ো ফার্মা ও বায়ো গ্রুপ। সারথির দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ আল্লামা হানিফ নুরী, মহাসচিব, পীর নূরে হক দরবার শরীফ।

সভাপতিত্ব করেন দৈনিক ঐশী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শায়েখ আল্লামা এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মুজিবুর রহমান মঞ্জু, মোঃ নাজমুল হাসান, ড. জাহাঙ্গীর আলম রুস্তম, মোঃ আবু তাহের (ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন) ও অধ্যক্ষ ড. আল্লামা নজরুল ইসলাম মারুফ আল মাদানী
ধর্মীয়, সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনের অসংখ্য গুণিজনও অনুষ্ঠানে যোগ দেন।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মুফতি আনিসুর রহমান জাফরীড. এস এম শাহনূর