চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লংগনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম ১৫ আসনের জনপ্রিয় নেতা নাজমুল মোস্তফা আমীন কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রশাসন। জানা যায় উনি মনোনয়ন পাওয়ার পর থেকে রাজধানী ঢাকায় অবস্থান করেছিলেন। এতে সাতকানিয়া”লোহাগাড়া” উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা; ” এলাকায় আসার ব্যাপারে জানতে চাইলে ১৩(ডিসেম্বর) গ্রামের বাড়িতে আসবেন বলে প্রতিশ্রুতি- দেন তিনি।

এতে আগমনের খবর শুনে “সাতকানিয়া লোহাগাডার “উপজেলা নাজমুল মোস্তফা আমিনের ভক্তরা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সহ ওয়ার্ড পর্যায়ের ও তৃণমূল নেতাকর্মীরা একসাথে জড়ো হয়। নাজমুল মোস্তফা আমিনের আগমনী দেখে তাকে বরণ করে নেওয়ার জন্য মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নেতাকর্মীদের। এই দৃশ্য প্রশাসনের নজরে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে আখ্যায়িত করা হয়। এতে ৫০হাজার টাকা জরিমানা করেন প্রশাসন।

এতে নাজমুল মোস্তফা আমিনের আগমন কে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ভক্তরা ” দোয়া মাহফিলের মুনাজাত শেষে, বক্তব্যকালে নাজমুল মোস্তফা আমীন বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্গনের কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলেন তিনি আগমনের খবর পেয়ে আবেগের বসুবতি হয়ে আচরণ বিধি লংঘন করেছেন ভক্তরা। তিনি আরো বলেন
ভবিষ্যতে এ সমস্ত আচরণ থেকে বিরত থাকার জন্য ভক্তদের পরামর্শ দেন । এবং প্রশাসনের করা জরিমানা ৫০ হাজার টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তার বক্তব্য শেষ করেন।