তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৫

তিতাস (কুমিল্লা) উপজেলা প্রতিনিধ:

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণ।

ব্র্যাক এবং তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, “নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”—এ স্লোগানকে সামনে রেখে ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি দ্রুত অপসারণে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

অভিযানে প্রধান উপস্থিত ছিলেন, ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মোস্তফা জামান, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল), তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পলাশ চন্দ্র সরকার, উপজেলা ম্যানেজার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, মো. এস এম ইব্রাহিম, অফিসার, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি।

এছাড়া সচেতনতামূলক সংগঠন অধূমপায়ী ফোরাম–এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হানিফ খান, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, তিতাস উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান শুভ এবং সদস্য সচিব তাসীন তিহামীসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা অভিযানে অংশ নেন।

কর্মকর্তারা বলেন, নিয়মিত সচেতনতা কার্যক্রম, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টাই ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে কার্যকর অস্ত্র। তারা সবাইকে নিজেদের আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।