পাটগ্রামে মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ১২০জন অসহায়ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

মোঃ ফেরদৌস আলম
পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম হুজুর উদ্দীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রক্ত কণিকা সমাজকল্যাণ সংগঠনের সার্বিক সহযোগিতায় মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে “শীতবস্ত্র বিতরণ ২০২৫”
কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান মো: রিফাত মনোয়ার সিকদার। এ সময় তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোয়ারা ফাউন্ডেশনের উপপ্রধান তুহিন সিকদার।

রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুমন ইসলাম, সভাপতি: মাসুদ রানা,সাধারণ সম্পাদক: তামীম ইকবাল তুষার ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।