টুঙ্গিপাড়ায় নবাগত ইউএনও জহিরুল আলমের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জহিরুল আলম। গতকাল ৭ ডিসেম্বর বিকাল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আজ ৮ ডিসেম্বর (রোববার) বিকাল ৩টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

জহিরুল আলমের জন্মস্থান নারায়ণগঞ্জ। তিনি এর আগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতায় খ্যাত এই কর্মকর্তা টুঙ্গিপাড়ায় প্রথম ইউএনও হিসাবে দায়িত্ব গ্রহণের শুরুতেই উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ইউএনও’র বক্তব্য তিনি বলেন,
টুঙ্গিপাড়া উপজেলা মাদকমুক্ত, সুশৃঙ্খল ও উন্নত করে গড়ে তুলতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আপনারা আমার চোখ ও কান। কোনো অনিয়ম, দুর্নীতি, সামাজিক অপরাধ দেখলে আমাকে জানাবেন। প্রশাসন আপনাদের পাশে থাকবে।

উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন, নতুন ইউএনও’র আগমনে তাকে স্বাগত জানান এবং বলেন, টুঙ্গিপাড়ার সার্বিক উন্নয়নে তারা প্রশাসনের পাশে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ ও জনস্বার্থে কাজ করবেন। এছাড়া উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল, আজকের পত্রিকার প্রতিনিধি সজল সরকার, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এস, এম বিপুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক ঢাকার প্রতিনিধি খালিদ হোসেন, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি হাবিবুল্লাহ খান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ইমদাদুল হক বিশ্বাস, নব ধারার বার্তা সম্পাদক রাকিব, এছাড়া অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।