৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন।

মস্ত মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

আজ ৮ ডিসেম্বর ২০২৫, ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর ও সরাইল উপজেলা। দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলিস্থ শহিদ মুক্তিযোদ্ধাদের নামফলক সম্মলিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।