তারুণ্যের পক্ষে পরিবর্তনের ডাক: তিতাসে ধানের শীষের সমর্থনে বিশাল গণসমাবেশ
মোঃ আবুল কালাম আজাদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিতাস উপজেলা বিএনপি
অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার তিতাস উপজেলায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে তিতাস-হোমনা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ হাজারো নারী-পুরুষ ও নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং উপদেষ্টা—ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
বক্তব্যে তিনি বলেন, “তারুণ্যই পরিবর্তনের প্রধান শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন—আজ সে গণতন্ত্র তারুণ্যের হাত ধরে পুনরায় প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জহিরুল ইসলাম জাদু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক, তিতাস উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুল হক তপন ভূঁইয়া, বিএনপি নেতা, তিতাস মোঃ আব্দুল হালিম, সাবেক সহ-সভাপতি, তিতাস উপজেলা বিএনপি
মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, চেয়ারম্যান, মাথাভাঙা ইউনিয়ন,মোঃ জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান,।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তব্যে বক্তারা বলেন,দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিতাস-হোমনার জনগণ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত।
বক্তারা আরও বলেন, তারুণ্যের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।
তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে সমাবেশস্থলে জমায়েত হয়। হোমনা থেকেও ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো মাঠ জনসমুদ্রের রূপ নেয়।
সমাবেশে স্লোগান ওঠে,“শহীদ জিয়া অমর হোক”, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ”, “ধানের শীষে ভোট দিন”।