গোদাগাড়ীতে স্বল্প পুঁজি থেকে আয়-১১০ পরিবার পেল মুরগী ও খাঁচা

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বল্প পুঁজি থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ১১০টি পরিবারের মাঝে মুরগী ও খাঁচা বিতরণ করা হয়েছে।

প্রত্যেক ইউনিয়ন থেকে ১০ জন করে এবং দুই পৌরসভা থেকে ২০ জন করে উপকারভোগী নির্বাচন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—

স্বল্প পুঁজি দিয়ে উপকারভোগীদের আয়ের উৎস সৃষ্টি করা

পর্যায়ক্রমে পুঁজি বৃদ্ধি করে তাদের স্বাবলম্বী করে তোলা

মুরগী ও খাঁচা বিতরণের যৌক্তিকতা তুলে ধরে কর্মকর্তারা বলেন—

খাঁচায় মুরগি রাখলে পরিচর্যা সহজ এবং হারিয়ে যাওয়ার আশঙ্কা কম

যারা স্বল্প জায়গায় বসবাস করেন, তারাও সহজে পালন করতে পারবেন

কম ব্যয়ে মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব

ডিমপাড়া ও প্রাপ্তবয়স্ক মুরগি দেয়ার উদ্দেশ্য হলো দ্রুত ফল পাওয়া এবং উপকারভোগীদের উৎসাহিত করা

তাৎক্ষণিক আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় পরিবারগুলো দ্রুত মূলধন গঠন করতে পারবে

উল্লেখ্য, প্রত্যেক পরিবারকে ৬টি ডিমপাড়া মুরগি এবং ২টি ক্রমবর্ধমান বয়সের মুরগি প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা প্রকৌশলী জনাব সদরুল ইসলাম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মমিনুল ইসলাম,
ভেটেরিনারি সার্জন অফিসার জনাব ওয়ারিসুল হক,
প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব শায়লা শারমিন,
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং উপকারভোগীগণ।