রংপুরে রেনেসা ক্যাডেট কোচিংয়ের শিশুদের রাতেই আবাসিক হল থেকে বের করে দিল ভবন মালিক

মধ্যরাতে ঘুমানোর জন্য সবাই বিছানায় যাওয়ার পর হঠাৎ কল আসে—রংপুরের আইডিয়াল মোড়ে অবস্থিত রেনেসা নামে একটি ক্যাডেট কোচিং সেন্টারের আবাসিক হল থেকে ছোট ছোট বাচ্চাদের বের করে দিয়েছেন ভবনের মালিক। শীতের রাতে মহাসড়কে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল বাচ্চারা।

জানা গেছে, কোচিং সেন্টারের পরিচালক ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে আজ কিছুটা ব্যর্থ হন। বকেয়া ছিল ১৩ হাজার টাকা। এই মুহূর্তে সেখানে পুলিশসহ এলাকাবাসী উপস্থিত রয়েছেন।

কোচিংয়ের এক পরিচালক জানিয়েছেন, চারজন মিলে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। তবে হঠাৎ বাকি তিনজন মালিকানা ছেড়ে দেওয়ায় তিনি সংকটে পড়েছেন।

এ ঘটনায় প্রশ্ন উঠছে—
বাচ্চাগুলোর এখন কী হবে?