বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৩০(ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার ০১ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া,আখাউড়া উপজেলা প্রতিনিধি
১৮/১১/২০২৫ সময় ভোর ০৪.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দুরা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩০(ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ তোফাজ্জল হোসেন (২৫)
পিতা- রমজান মিয়া
মাতা- পারভীন বেগম
সাং- আলাদাউদপুর
ইউপি- চান্দুরা
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।