জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার

মুস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

আজ ১৬/১১/২০২৫ সময় দুপুর ১২.৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ মাসুম মিয়া (৩২)
পিতা- জয়নাল মিয়া
মাতা- মাহমুদা বেগম
সাং- নয়াবাদী
থানা: বিজয়নগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।