চোলাইমদসহ এক ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ

স্টাফ রিপোর্টার
মোঃমামুন মোড়ল :

গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ০৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ৩টা ১৫ মিনিটে, কালীগঞ্জ থানার পিপড়াশৈর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম শীতল গোমেজ (৪৬)। তিনি মৃত সুনীল গোমেজের পুত্র ও পাসকা গোমেজের সন্তান। তার ঠিকানা—সাং পিপড়াশৈর, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর।

অভিযানকালে শীতল গোমেজের বসতবাড়ির পূর্ব পাশের ঘর থেকে ২০ (বিশ) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-১১, তারিখ ০৯ নভেম্বর ২০২৫, ধারা ৩৬(১) সারণির ২৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ, এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ আয়ুবুল ইসলাম।

অভিযান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন।

তিনি বলেন, “মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”