জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার

মুস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

আজ ০৯/১১/২০২৫ সকালের
সময় ০৮.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।