আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার আটক পিকআপ সহ ০২ মাদক কারবারী
মস্ত মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি
আজ সকাল বেলায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টু সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে চেকপোস্ট করা কালে ০১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ১২ (বার) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।