আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত বিদেশী সিগারেট উদ্ধার; ০৩ চোরাচালানী গ্রেফতার:
মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি
আজ ৩০/১০/২০২৫ খ্রি. তারিখ সকাল ০৯:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিলভার রংয়ের মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাসে তল্লাশী করে ০৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ৭৮৫ টি বাক্সে ৭,৮৫০ টি প্যাকেটে ১,৫৭,০০০ টি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।