কুমিল্লা উত্তর জেলায় যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মোঃ আনোয়ার পারভেজ
চান্দিনা, কুমিল্লা
২৭ /১০/২০২৫ইং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা যুব দলের সভাপতি পদ প্রত্যাশি এ্যাডঃ তৌহিদুল ইসালাম বাবুর উদ্যোগে কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য র্যালি করা হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার রিজভীউল আহসান মুন্সি, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সহ চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার পারভেজ শিমুল প্রমুখ।