রংপুরের পীরগঞ্জে অটোভ্যান ডাকাতি, ৩ জন ডাকাত আটক দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড, আহত চালক হাসপাতালে
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যান ডাকাতিকালে তিনজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এসময় আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়।
পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের জীবনান্দপুর এলাকায়। জানা যায়, অটোভ্যানচালক মো. রাশেদুল মিয়া (২৯) পীরগঞ্জ পৌরসভার গুলশান মোড়ে যাত্রী অপেক্ষায় থাকাকালে সাতজন যাত্রী বড়দরগাহ বাজারে যাওয়ার কথা বলে ভ্যানে ওঠেন। গন্তব্যস্থলে পৌঁছালে তারা হঠাৎ চালকের মুখ চেপে ধরে ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে চালকের বাম হাতে আঘাত করে গুরুতর জখম করে।
চালক চিৎকার শুরু করলে নিকটবর্তী পুকুরপাড়ের পাহারাদার মো. আরিফসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে ডাকাতদের মধ্যে তিনজন— **রাকিব মিয়া (২৮), রায়হান মিয়া (৩০)** ও **স্বপন মিয়া (৪০)** —কে আটক করে গণধোলাই দেয়। বাকি চারজন পালিয়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাতদের হেফাজতে নেয় এবং আহত ভ্যানচালকসহ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে চালক রাশেদুল মিয়া বাদী হয়ে মোট সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং–৩১, তারিখ–২২/১০/২০২৫, ধারা–৩৯৫/৩৯৮ দণ্ডবিধি)।
পুলিশ জানায়, ধৃত আসামি **রাকিব মিয়া** ও **রায়হান মিয়া** আদালতে স্বেচ্ছায় **১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি** দিয়েছেন। মামলা তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে শিগগিরই পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।