৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ – মুশফিকুর রহমান

মস্তু মিয়া আখাউড়া, উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৬ জন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। তিনি শুক্রবার সকালে রেল স্টেশনে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তিনি বলেন, গত ১৭ বছরে কসবা-আখাউড়ায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার যে অপকর্ম করেছে। তার পুরুনাভিত্তি যেন না হয় এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। বিএনপি কি নতুন জোটের দিকে এগোচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সব সময় জাতীয় ঐক্যের পক্ষে। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুুনরুদ্বারের আন্দোলনে মতাদর্শগতভাবে কাছাকাছি দলগুলো নিয়ে নতুন জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এসময় কসবা-আখাউড়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার বলেন, আমরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছয় জনপ্রার্থী ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছি। আমরা দেখছি জনগণের একটাই দাবি তারা বলছে আমরা ছয়জনের ভিতর যে কেউ ধানের শীষের প্রার্থী হই তারা আমাদেরকে মেনে নেবে এবং সাদরে গ্রহণ করবে। এ সময় তিনি বলেন বহিরাগত কাউকে যদি ধানের শীষের প্রতীক দেয়া হয়। যারা ১৭ বছর দলের পক্ষে এলাকায় কাজ করছে তারা কিন্তু এটা মেনে নেবে না। এজন্যই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন জানান, দল এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি। সেখানে ব্যক্তি প্রচার চালিয়ে দলের মধ্যে বিভেদ-গ্রুপিং করা ঠিক নয়। এতে তৃণমূল কর্মীরা বিব্রত অবস্থায় পড়ে। এ অবস্থায় সবাইকে নিয়ে একসঙ্গে প্রচার প্রচারণার সিদ্ধান্ত হয়েছে। পরে যিনি মনোনয়ন পাবেন সবাই তার পক্ষে একসঙ্গে কাজ করবে। কোন বহিরাগতর জন্য আমরা কোনভাবে এ আসনটি হারাতে চাই না।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কৃষক দলের কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন হাজারী জানান, ধানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচারণার সিদ্ধান্ত নিয়েছি। যেকোনো সময়ের তুলনায় আমরা এখন ঐক্যবদ্ধ। এ আসন থেকে যদি বহিরাগত কাউকে নমিনেশন দেয়া হয় আমরা তার সহযোগিতা করব না। এই সিদ্ধান্তটি আমরা কেন্দ্রকে জানিয়ে দিয়েছি। এ সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি কসবা পৌরসভার সাবেক মেয়র মো: ইলিয়াস, বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মিশন উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন দল এমন একজন ক্লিন ইমেজের প্রার্থী দেবে। যার পক্ষে সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।