আখাউড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ জীবন মিয়া (৩২)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের আজানের পর পৌর শহরের সড়ক বাজারে ভিআইপি মিষ্টি দোকানের সামনে অটোরিক্সা রাখা নিয়ে দোকান কর্মচারীর সাথে অটো চালকের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে অটো চালক দোকান কর্মচারী কে ছুরিকাঘাত করে। এসময় আশেপাশের লোকজন আহত দোকান কর্মচারী কে দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং অটো চালকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। অটোচালক হলেন আখাউড়া পৌর শহরের দেবগ্রামের সাফায়েত (৩৫)।

এবিষয়ে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্বত্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জিলানী বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক কে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

এবিষয়ে আখাউড়া থানার ওসি মোঃ ছমি উদ্দিন বলেন, মিষ্টি দোকানের কর্মচারি ও অটোরিক্সা চালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিক্সা চালক তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করলে মিষ্টি দোকানের কর্মচারির মৃত্যু হয়। ঘাতক চালক কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।